বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুরুতেই নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার সকালে দ্বিতীয় টি ২০-তে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। ৪৬ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

সকাল পৌনে নয়টায় এই প্রতিবেদন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ৭০/৩। কলিন মুনরো ৪৬ এবং টম ব্রুস ৬ রানে ব্যাট করছেন।

শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে প্রথম বলেই উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। রানের খাতা খোলার আগেই লুক রনকি মাশরাফির বলে মোসাদ্দেক হোসেন সৈকতের তালুবন্দি হন।

এরপর কলিন মুনরো আর অধিনায়ক কেন উইলিয়ামসন প্রতিরোধ গড়ে তোলেন। সাকিব বল হাতে এসেই ৪২ রানের এই জুটি ভাঙেন উইলিয়ামসনকে (১২) তামিমের তালুবন্দি করে। দলীয় ৪৬ রানে মোসাদ্দেক হোসেনের বলে সরাসরি বোল্ড হন কোরি অ্যান্ডারসন চার রান করে।

প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। ফলে নিউজিল্যান্ড সিরিজে টি ২০-তেও অভিষেক হল না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতেই হবে শেষ টি ২০।

আরও পড়ুন