বুধবার ৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গ-আসামের ভূমিকম্প বাংলাদেশেও

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি। উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানায়, সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। যার কেন্দ্র ছিল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে। ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।

গৌরীপুর বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে।

আরও পড়ুন