বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেরা চলচ্চিত্র ডেনমার্কের “আংকেল”

মো: আরমান হোসেন টুটুল: জমকালো আয়োজনের মধ্যদিয়ে পর্দা নামলো এশিয়ার বৃহত্তম চলচিত্র উৎসব ৩২তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অক্টোবরের ২৮ তারিখ থেকে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই উৎসবের শীর্ষ পুরস্কার “টোকিও গ্র্যাঁ পি” জয় করে নেয় ডেনমার্কের চলচ্চিত্র “আংকেল” । এছাড়াও প্রতিযোগিতা বিভাগের “পারিবারিক বন্ধন”কে উপজীব্য করা কয়েকটি চলচ্চিত্র নির্বাচাকদের দৃষ্টি কাড়ে।

ডেনমার্কের চলচ্চিত্র পরিচালক ফ্রালে পিটারসেন পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করেন। জাপানি চলচ্চিত্র “আ বিলাভেড ওয়াইফ” বা “প্রিয়তমা স্ত্রী” চীনা চলচ্চিত্র “চাকতো উইথ সারুলা” উৎসবে প্রশংসিত হয়।

লাল গালিচায় তারার মেলা। রাতের মঞ্চ যেন আরো আলোকিত হয়ে ওঠে বিনোদন জগতের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে। টোকিও ৩২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে দর্শকের মাঝেও ছিলো ব্যাপক রোমাঞ্চ।

এবারের চলচ্চিত্র উৎসবের জন্য বিশ্বের ৮৮টি দেশ থেকে জমা পড়ে ১ হাজার ৫৩৮টি চলচ্চিত্র। আয়োজকরা যার মধ্য থেকে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য ১৫টি চলচ্চিত্রের বাইরে এশিয়ান ফিচার বিভাগের জন্য ১০টি এবং জাপানি ছবির বিভাগের জন্য আরো ১০টি ছবি বেছে নেন।

সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ফ্রান্স ও জাপানের ২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এছাড়া ইরান, মালয়েশিয়া, তুরস্ক, চীন, জার্মানি, ইতালি, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশের চলচ্চিত্র স্থান পায়।

গেল বছর টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বিশ্বের ৮৬ দেশের ১৪শ’টি চলচ্চিত্র জমা দেয়া হয়। শুরু হওয়া ১০দিন ব্যাপী টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয় রোববার।

আরও পড়ুন