মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১০লক্ষ টাকার শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত গভীর রাতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ এর অতিরিক্ত পরিচালক ও অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৯টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় অপারেশন অফিসারের নেতৃত্বে ম্যাজিষ্ট্রেট ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলাকার আমনুরা আঞ্চলিক সড়কের উপর কয়েকটি নসিমন তল্লাশী করে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৮টি মহিষ আটক করেছে। আটককৃত মহিষ এর মূল্য নয় লক্ষ নব্বই হাজার টাকা। আটককৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *