মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় জামায়াত নেতাসহ ১৫ আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা : গাইবান্ধায় নাশকতা মামলায় জামায়াত সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা যায় , নাশকতার মামলায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানায় জামায়াতের নেতা ীসহ সদর, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অনান্য অপরাধমূলক মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন  জানান, নাশকতা মামলায় ৪ জনসহ অন্য মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *