মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

কালাইয়ে ৬২ কেজি গাজা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘীর চক মুরলী গ্রামের আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ৭লাখ টাকা মূল্যের ৬২ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সানোয়ার হোসেন ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য চক মরলী গ্রামে তার ভায়রা আব্দুল আলীমের বাড়িতে গাজাগুলো মজুদ করেন।
ওসি রমজান আলী জানান, অভিযান পরিচালনার সময় গাজাগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বাড়িওয়ালা আব্দুল আলীম ও গাজা ব্যবসায়ী সানোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *