মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ভারতে পাচারকালে শিশু উদ্ধার

নিজের বুদ্ধিমত্তায় পাচাকরারীদের হাত থেকে রক্ষা পেলেন এক স্কুলছাত্রী (১২)।সে ঢাকার নয়াটোলা মগবাজার এলাকার মাহামুদ আলির মেয়ে।

বৃহস্পতিবার  যশোরের শার্শার সীমান্তবর্তী রুদ্রপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
বাগআচড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ হোসেন বলেন,কয়েক মাস আগে ওই স্কুলছাত্রী তার এলাকার সৌরভ নামে এক প্রতারকের প্রেমের ফাঁদে পড়ে। মঙ্গলবার মেয়েটি স্কুল যাওয়ার পথে তাকে বেড়ানোর কথা বলে ঢাকা থেকে খুলনা নিয়ে আসেন সৌরভ।বুধবার তাকে খুলনা থেকে বেনাপোল নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে তাকে ভারতে পাচারের উদ্দেশে স্থানীয় পাচারকারীদের হাতে তুলে দেয়।

মেয়েটি পাচারের শিকার হচ্ছে বুঝতে পেরে কৌশলে সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় পাচারকারিরা পালিয়ে যায়।
শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন বিষয়টি  পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে থানার নিরাপত্তা হেফাজতে রেখেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *