বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জেলা কারাগারের শাহারুল ইসলাম (২৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শাহারুলের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. মাসুদুর রহমান জানান, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার হয়ে দুই মাস ধরে জেলহাজতে ছিলেন শাহারুল। শুক্রবার ভোরে  অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহারুল। তিনি আরও জানান, শাহারুলের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শুক্রবার ভোরে শাহারুলকে অর্ধ অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে শাহারুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *