বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাগলনাইয়ায় দেদারছে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর মেয়াদ উত্তির্ণ খাবার

মাসুস বিল্লাহ,ছাগলনাইয়া থেকে ঃ ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়ক দখল করে বিক্রি হচ্ছে খোলামেলাভাবে দেদারছে বিক্রি হচ্ছে অস্বাস্থ্য কর খাবার।সকালে স্বরেজমিনে গিয়ে দেখা যায়,ছাগলনাইয়ার জিরোপয়েন্ট মোড়ে খোলামেলাভাবে বিস্কুট,চানাচুর,ক্ষতিকর রং মিশ্রিত ভাজাবুট বিক্রি করতে দেখা যায়।এতে বাতাসে ওড়ে আসা ধুলাবালি এসব খাবরের ওপর পড়ে।এবং খাবারের ওপর মশা-মাছি বসে থাকতে দেখা যায়।যা স্বাস্থ্যসম্মত নয়।এসব খেয়ে অসুস্থ্য হচ্ছে মানুষ।ভর্তি হচ্ছে হাসপাতালে।
এসব অস্বাস্থ্যকর খাবার বিক্রি করতে মহাসড়ক দখল করে আছে পুটপাতে দোকানদাররা।এটি আবার যানযটের অন্যতম কারন।জানাযায়,বিভিন্ন বেকারীর মেয়াদ উত্তির্ণ খাবার বাবলুদা নামে এক লোক সরবরাহ করে পুটপাতের দোকানদারদের কাছে বিক্রয় করে।
নাগরিক পরিষদের একজন ক্ষোভ প্রকাশ করে জানান,জনসম্মুক্ষে ও দিনে দুপুরে ছাগলনাইয়ার প্রাণ কেন্দ্রে পুলিশ বক্সের নাকে ডগায় কিভাবে এ সব অস্বাস্থ্যকর খাবার বিক্রয় করে?মনে হয় দেশে কোন আইন-কানুন ও প্রশাসন নাই।অনতিবিলম্বে এসব অস্বাস্থ্যকর খাবার যারা বিক্রয় করছে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আশা করছে জনগন।এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ জুরুলী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *