বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা অপহরণ!

Arman-md20150430161809

সিটি করপোরেশন নির্বাচনের পরদিন ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। গত বুধবার রাত থেকে নিখোঁজ কেএম আরমান (৪০) স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। তার স্ত্রী নিগার সুলতানা জানান, ‘রাতে কয়েকজন লোক দৈনিক বাংলা মোড় এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে আরমানকে উঠিয়ে নিয়ে গেছে বলে সেখানকার কয়েকজন জানিয়েছে।’ তার আগে রাত ৮টা পর্যন্ত আরমান মতিঝিলের আরএস ভবনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন বলে জানান তিনি। স্বামীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে রাতেই মতিঝিল থানায় একটি জিডি করেছেন নিগার সুলতানা। ‘তিনি (আরমান) কোথায় আছেন তা তদন্ত করে দেখা হচ্ছে, বলেছেন মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।

নিগার সুলতানা বলেন, ‘প্রত্যেক দিন তাকে ফোন করলে সে লাইন কেটে কল দেয়। বুধবার রাত ৮টায় তাকে ফোন করলেও পাওয়া যাচ্ছিল না। পরে তার অফিসে যোগাযোগ করে জানতে পারিÑ একটি টেলিফোন পেয়ে সে দৈনিক বাংলা মোড়ে গিয়েছিল।’ পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার পর আরমানের অবস্থান জানতে তারা চেষ্টা চালান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ মোবাইল ট্র্যাক করে তাৎক্ষণিকভাবে দেখেছে কাকরাইলের পাইওনিয়ার রোডের কোনো এক জায়গায় আরমানের মোবাইল রয়েছে। তারা সঠিক জায়গাটি চিহ্নিত করতে পারেননি।’ আরমানের স্ত্রী বলেন, তিন মাস আগে মোবাইলে এসএমএসে আরমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সূত্র বিডি নিউজ

এছাড়া সিটি নির্বাচনে আরামবাগ এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোমিনুল হক সাঈদের পক্ষে ব্যাপক কাজ করেছিল আরমান।’ এতে ক্ষুব্ধ হয়ে সাঈদের প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে তুলে নিতে পারেন বলে সন্দেহ করছেন নিগার সুলতারা। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের (আরামবাগ) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একেএম মমিনুল হক সাঈদ। ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগনেতা মোরশেদুর রহমান প্রার্থী হলেও পরে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেনের সঙ্গে ভোটে সাঈদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।

আরও পড়ুন