মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চুলকে লম্বা করবে পাকা কলা

top1430115112

 

চুল যেন বাড়তেই চাইছে না- আজকাল অনেক মহিলাদেরই এই অভিযোগ। দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে চুলের সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ।

 

আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী। কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সঙ্গে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুইদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।

 

যা লাগবে:
২টি পাকা কলা (চটকে নেওয়া)
১টি ডিমের কুসুম
১চা চামচ লেবুর রস

 

যেভাবে লাগাবেন:
প্রথমে ভালো করে তিনটি উপাদান মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন। তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তার ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন। এভাবে ঘণ্টাখানেক রাখুন। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *