মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

প্রথম উইকেট জুটিতে রেকর্ড রান

Bangladesh11430476971

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৩২ রানে অলআউট হয়ে যায় টাইগারা। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৬২৮ রান। জবাবে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস দারুণ সূচনা করে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস সাবলিলভাবে ব্যাট করেন। এ দুজন মিলে রেকর্ড রানের জুটি গড়েন।

এর আগে টেস্টে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২২৪ রান। শুক্রবার তামিম ও ইমরুল মিলে সেই রান টপকে যান। তারা দুজন মিলে সংগ্রহ করেন করেন ২২৬ রান। এ যাত্রায় তামিম করেন ১৩৩ রান আর ইমরুল করেন ৯১ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুজন অপরাজিত আছেন।

২০১৪ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে রেকর্ড ২২৪ রান সংগ্রহ করেছিলেন। শুধু প্রথম উইকেট নয়, যেকোনো উইকেট জুটিতে এটি তৃতীয় সর্বোচ্চ রান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *