নিউজ ডেস্ক : নোয়াখালীর গোবিন্দপুর গ্রামে আল্লাহর তরফ থেকে গাইবি ভাবে উঠা ১০০-১৫০ বছরের পুরানো আমানত শাহ মিজি মসজিদ। এটি অবস্থিত নোয়াখালী চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের, গোবিন্দপুর গ্রামে। স্থানীয় লোকদের থেকে জানাযায়, ১০০-১৫০ বছর আগে মসজিদটি আল্লাহর তরফ থেকে গাইবি ভাবে উঠে এসেছে মাটির দেওয়াল হয়ে। পরেবর্তীতে কালের বিবর্তনে দিনে দিনে অনেক সুন্দর ভাবে এই মসজিদটির সুন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। বর্তমানে মসজিদটি দোতালা ভবন বিশিষ্ঠ। মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করতে গেলে দেখা যায় অন্যরকম দৃশ্য, জুম্মার নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায়। জুম্মার নামাজ আদায় করতে আসা কয়েক জনকে জিজ্ঞেস করে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে দূর থেকে এসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করে। এলাকায় মসজিদটির খ্যাতি আছে এই বলে, কোন ব্যক্তি যদি এখানে নিয়ত করে টাকা বা মিলাদ পড়ায় তাহলে আল্লাহ তায়ালা তার সেই আসা পূরন করেন। আরো জানা যায়, অনেকেই দূর দূরান্ত ও দেশ বিদেশ থেকে এখানে নিয়ত করে টাকা দিয়ে থাকে। মসজিদটি শুধু এখানে নয়, দেশ বিদেশ জুড়ে রয়েছ এর খ্যাতি। আপনাদের কেউ যদি এই মসজিদটি দেখতে চান, তাহলে মসজিদটিতে আসার ঠিকানা, প্রথমে চাটখিল বাজার থেকে সি,এন,জি বা রিক্সা দিয়ে হাটপুকুরিয়া আসতে হবে, হাটপুকুরিয়া থেকে ১৫০-২০০ মিটার পশ্চিমেই মসজিদটি অবস্থিত অথবা হাটপুকুরিয়ার স্থানিয় কয়েকজন লোকজনকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে মসজিদটি। সূত্র ইন্টারনেট।
আল্লাহর তরফ থেকে গায়েবি ভাবে উঠা ১৫০ বছরের পুরোনো মসজিদ!
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply