আবু-সুফিয়ান: মহাখালির একটি কনভেনশন সেন্টারে চিত্রনায়িকা সাহারার বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল গতকাল শুক্রবার। ভাবা হয়েছিল তারকাদের মেলা বসবে এক সময়ের আলোচিত ও ব্যস্ত এই তারকার বিয়েতে। কিন্তু হাতেগোণা কয়েকজন তারকাই এসেছিলেন সাহারাকে শুaভেচ্ছা জানাতে।
সাহারার প্রাক্তন সহকর্মীদের অনেককেই গতকাল বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। সাহারার সর্বাধিক ছবির নায়ক শাকিব খান ছিলেন না বিয়েতে। ছিলেন না তার অনেক ছবির নায়ক মারুফ কিংবা আমিন খান। দেখা যায়নি রিয়াজ, ফেরদৌস, রুবেলকেও। এমনকি আলেকজান্ডার বোও ছিলেন না এই বিয়েতে।
অনুষ্ঠানে এসে নজর কেঁড়েছেন শাবনূর। দেশের অন্যতম শ্রেষ্ঠ এই অভিনেত্রীর উপস্থিতিই যেন সবার অনুপস্থিতিকে ঢেকে দিয়েছিল। গায়ে হলুদ থেকে শুরু করে সাহারার বিয়ের প্রতিটি আনুষ্ঠানিকতায় পাওয়া গেছে শাবনূরকে। শাবনূরকে পেয়ে সাহারাকে মনে হয়েছে কৃতজ্ঞ।
সাহারার বিয়েতে তারকাদের মধ্যে ছিলেন ইমন ও নিরব। এই দুজনই একাধিক ছবি করেছেন সাহারার সাথে। তবে সেটা অন্য নায়কদের তুলনায় সংখ্যায় খুব অল্প। ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই তারা বিয়েতে হাজির হয়েছিলেন। নায়কদের মধ্যে আরো ছিলেন অমিত হাসান। সিনিয়রদের মধ্যে ছিলেন নূতন, প্রবীর মিত্র, রেবেকা, রাশেদা প্রমুখ। প্রযোজক-পরিচালকদের মধ্যেও খুব বেশি কেউ উপস্থিত ছিলেন না। তবে প্রচুর চলচ্চিত্র সাংবাদিক অনুষ্ঠানে ছিলেন।
সাহারা বিয়ে করেছেন ব্যবসায়ী মনিরকে। তাদের দীর্ঘদিনের প্রেমের ফসল এই বিয়ে।
তারকাহীন সাহারার বিয়ের অনুষ্ঠান
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply