বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্বাদে ভরা তরমুজ সালাদ

watermelonSaladলাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের তপ্ত দুপুরে প্রিয় ফলের টক-ঝাল-মিষ্টি সালাদ বুলিয়ে দিতে পারে এক টুকরো শান্তির পরশ। গরমের প্রখরতায় স্বাদে ভরা সালাদে শুধু নিজের নয়, মন ভরাতে পারেন প্রিয় মানুষেরও। প্রিয় ফল তরমুজ দিয়ে যদি সে সালাদ হয় তাহলে চাওয়া বেড়ে যায় আর একটুখানি। তাই আসুন শিখে নেয়া যাক তরমুজের সালাদ তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
তরমুজ কুচি ২ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চামচ, বিটলবণ স্বাদমতো, তেঁতুল গোলা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি সামান্য, চিনি ১ চা চামচ।
যেভাবে করবেন
বড় একটি পরিষ্কার পাত্রে তরমুজের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। চাইলে কিছু স্ট্রবেরি কুচি বা অন্য কোনো ফল সালাদের সঙ্গে দিতে পারেন। এবার সালাদটি আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তরমুজের সালাদ। সুদৃশ্য একটি সালাদের পাত্রে পরিবেশন করুন স্বাদে ভরা তরমুজ সালাদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *