মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বাজারে এসেছে হরেক রকম মৌসুমী ফল

1370228754-bangladesh-seasonal-lychee-harvest-underway_2112271অর্থ ও ব্যবসা: বিদেশি ফলের পাশাপাশি বাজারে এসেছে হরেক রকম মৌসুমী ফল। আম, লিচু, কাঁঠাল নতুন উঠেছে। ক্রেতারা বলছেন, দেশি হলেও এসব ফলের দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, দুই সপ্তাহের মধ্যে ফলের সরবরাহ বাড়বে, সেই সাথে কমবে দাম। মৌসুমের এ সময়টায় বাaজারে আসে নানা স্বাদের রসালো ফল। রাজধানীর কারওয়ান বাজারে পাওয়া যাচ্ছে গুটি ও কদমী লীচু। কদমী লীচু শ প্রতি দাম ৮শ থেকে ১ হাজার টাকা এবং গুটি লীচু ২শ থেকে চারশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে সাতক্ষীরা এলাকার আগাম আম গোবিন্দভোগ ও গোপালভোগ সহ ৬ রকমের আম পাওয়া যাচ্ছে। পাইকাররা বলছেন, ভেজাল বিরোধী অভিযানের কারণে সরবরাহ অন্যান্য বছরের তুলনায় কম। আম, লীচুর পাশাপাশি তরমুজ, কদবেল, বাঙ্গি ও আনারস সহ নানারকম দেশি ফলও রয়েছে বাজারে। ক্রেতারা বলছেন, রাসায়নিকের ভীতি দেশি ফলের কদর বাড়িয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *