স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার
এসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিত প্রতিনিধিরা। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবনির্বাচিত আইনজীবী নেতারা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইনজীবী নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এড. আহমেদ আজম খান, ধর্মবিষয়ক সম্পাদক এড. মাসুদ আহমেদ তালুকদার ও সহ-আইনবিষয়ক সম্পাদক এড. নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আলহাজ মো. মাজম আলী খান, সহ-সভাপতি মো. রাশিদুল হাসান, মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে কর আইনজীবীদের বৈঠক
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply