মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মা দিবসে মেয়েকে নিয়ে সাবিনা ইয়াসমিন

বিনােদন ডেস্ক: মা দিবসে মেয়ে বাঁধনকে নিয়ে টিভি অনুষ্ঠানে আসছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। রবিবার এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। রাত ১১টায় প্রচার হবে অনুষ্ঠানটি।Sabina-home1
রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠাটি সাজানো হয়েছে বেশ কয়েকটি সেগমেন্ট নিয়ে। উপস্থাপকের সঙ্গে স্টুডিওতে আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের অজানা সব কথা। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি থাকছে সাবিনা ইয়াসমীন এবং বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবন কাহিনী। সন্তানের বাবা ছাড়াই একজন মা কীভাবে তার সন্তানগুলোকে নানা প্রতিকুলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়াও বিশেষ শ্রদ্ধা জানাতে তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রমে যে সব মা জীবনের শেষ দিনগুলো পার করছেন অসম্ভব কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সে সব অভিমানী মায়েদের মর্মগাঁথা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *