মৌলভীবাজার প্রতিনিধি : ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি জেলার শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পৌঁছলে পেছনের চারটি বগির জয়েন্ট খুলে যায়। খুলে যাওয়া বগি চারটি ২৪০ জন যাত্রী নিয়ে প্রায় তিন কিলোমিটার পিছনে শ্রীমঙ্গলে গিয়ে থামে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে গিয়ে থামে। শ্রীমঙ্গলের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জয়ন্তিকা আন্তঃনগর এক্সপ্রেসের ১১টি বগি ছিল। জয়েন্ট খুলে যাওয়া চার বগিতে ২৪০ যাত্রী ছিলেন। ঘটনার পর ভানুগাছ থেকে ট্রেনটি এসে রাত ৮টায় খুলে যাওয়া বগি চারটি নিয়ে গন্তব্যে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের খুলে যাওয়া ৪ বগি পিছনে গেল ৩ কিলোমিটার: অল্পের জন্য বাঁচল জয়ন্তিকার ২৪০ যাত্রী
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply