মেহেদী হাসান বাবু: আলোচিত অভিনেত্রী প্রভা বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ”স্বর্ণলতা”, ”দহন”, ”জীবন থেকে নেয়া এই শহরের গল্প” ধারাবাহিকগুলোতে কাজ করছেন তিনি। আসন্ন ঈদ উপলক্ষে ”আই লাভ ইউ” নাটকসহ আরও দুটি নাটকে কাজ করেছেন তিনি। নাটক দুটির শুটিং হয়েছে মালয়শিয়াতে। সামনে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন বলে জানান তিনি। সম্প্রতি তার ”ক্রাইম রোড” নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল। পরে এই ছবিতে অভিনয় না করা প্রসঙ্গে প্রভা বললেন,”দেখুন আমাকে এ বিষয়ে কেউ কিছুই বলেননি। আমাকে না জানিয়েই আমি ছবিটিতে অভিনয় করছি এটা বলা হয়েছে। তবে পরে ছবিটির পরিচালক আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি তাকে পুবাইলে নাটকের শুটিং এ আসতে বলেছিলাম। কিন্তু নাটকটির শুটিং না হওয়াতে তার সাথে আর দেখা হয়নি।” কথা প্রসঙ্গে প্রভা আরও বললেন,”তবে হ্যাঁ আর সব অভিনয় শিল্পীদের মতো আমারও বড় পর্দায় অভিনয়ের ইচ্ছে রয়েছে। সব ঠিক থাকলে বাণিজ্যিক ছবির মধ্যে দিয়েই চলচ্চিত্রে কাজ করতে চাই।”
এ সময়ে প্রভা
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply