বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমিন খানের প্রতারণার শিকার বাঁধন

IMG_5526 copyআবু-সুফিয়ান; অভিনেত্রী বাঁধনের সঙ্গে প্রতারণা করলেন চিত্রনায়ক আমিন খান। তবে বাস্তবে নয়। ঈদের জন্য নির্মিত একটি নাটকে প্রতারণার শিকার হলেন বাঁধন। সোহেল রানার রচনা ও তারেক মিয়াজীর পরিচালনায় ‘সারপ্রাইজ’ নাটকে তাদের এমন চরিত্রে দেখা যাবে। এ নাটকের শুটিং নিয়ে এ দুই তারকা সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন। নাটকের গল্পে দেখা যাবে, আমিন খান গরিব ঘরের সন্তান। আর বাঁধন ধনীর দুলালি। তারপরও সব বাধা দূর করে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু বাঁধন আবিষ্কার করেন ভিন্ন এক আমিন খানকে। তার সঙ্গে আরও একটি মেয়ের সম্পর্ক আছে। পরিবারের আড়ালে তাকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন ছিল বাঁধনের। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। এ নাটকে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘পাণ্ডুলিপির গাঁথুনি ভালো। চরিত্রের প্রয়োজনে আমাকে কষ্ট বেশি করতে হচ্ছে। তবে নাটকটিতে একটি রহস্য আছে। আশা করি দর্শকদের জন্য ভালো একটি নাটক হবে।’ বাঁধন বলেন, ‘নাটকের শেষ না দেখে দর্শকরা বুঝতে পারবেন না রহস্য কোথায়। আমরা না বুঝেই ভালোবাসার মানুষকে সন্দেহ করি যা ঠিক নয়। আশা করি নাটকটি দর্শক উপভোগ করবেন।’ নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *