বিনোদন ডেস্ক: বলিউড সুপার স্টার সালমান খান কদিন আগেই তার বিরুদ্ধে পুরনো একটি অভিযোগে পাঁচ বছরের সাজা মাথায় নিয়েছে। অবশ্য সেই সাজা উচ্চ আদালতে নিদের্শে স্থগিত হয়ে আছে। সালমান ঝামেলা না কাটতেই বর্তমান সময়ের বলিউডের আলোচিত নায়িকা সানি লিওনের বিরুদ্ধেও করা হলো মামলা।
বিরুদ্ধে এবার পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগে মামলা করা হল।
মামলাকারীর অভিযোগ, সানি ব্যক্তিগত ভাবে একটি অনৈতিক চিত্রের ওয়েব সাইট চালিয়ে আসছে। কিন্তু তার এই সাইটটি দেখার জন্য বয়সের কোন বাধ্যবাধকতা নেই। যেকোন বয়সের ছেলে মেয়ে বিনা বাধায় সাইটটিতে ঢুকতে পারে।
আর তাই সানি লিওনের এই অনৈতিক কাজের সাইটটির বিরুদ্ধে নারীদের অশালীলভাবে উপস্থাপন আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারার লঙ্ঘন করায় মামলা দায়ের করা হয়েছে।



Leave a Reply