মাে: সাহেদ: দেশের চলচ্চিত্রের সময়ের আলােছিত নায়িকা সাদিয়া আফরিন। ছোট পর্দায় নাটক-টেলিফিল্মস ও উপস্থাপনা করে বেশ সুনাম কুড়িয়েছেন সাদিয়া। এছাড়া এতদিন বেশ কয়েকটি ছবিতে তাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেছে। সেইসাথে বেশ কিছু ছবিতে দক্ষতার সাথে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে সামনের দিকে এগিয়ে চলেছেন সাদিয়া।এবার ফিরোজ খান প্রিন্স পরিচালিত নতুন ছবি ‘শোধ প্রতিশোধ’ চুক্তিবদ্ধ হয়েছেন সাদিয়া। ছবিটি সম্পর্কে সাদিয়া বলেন, ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি ছবিটি নিয়ে পজেটিব কিছু আশা করি। ‘ছবির গল্পটা আমার অসাধারণ লেগেছে।
ভিন্ন ধরনের একটি গল্প। আমার চরিত্রটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। সােমবার সন্ধ্যায় রাজধানীর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হলাে।মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালিত ফিরোজ খান প্রিন্স,চিত্র নায়িকা সাদিয়া আফরিন, মৌমিতা মৌ, নায়ক কাজী মারুফ, অভিনেতা কাবিলা, ইলিয়াস কােবরা, জীবন খান, হারুন কিসিঞ্জার, গুলজার খান, নবীন ফরিদ, মিজু আহম্মেদ সহ আরাে অনেকে। পরিচালক ফিরোজ খান প্রিন্স জানান আগামী দু’এক দিনের মধ্যোই ছবিটির শুটিং শুরু হবে।



Leave a Reply