স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে দ্বিতীয়দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর ১ টা ৭ মিনিটে দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৭.৪।
এর পর দুপুর ১টা ৪০ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল ও চীন সীমান্তের কাছে বলে জানাগেছে।
আট থেকে ১০ সেকেন্ড ধরে চলা ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন ভবন দুলে ওঠে। এনডিটিভি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক চার। দুুপুর ১টা ৭মিনিটে এ ভূকম্পন অনুভূত হবার পর দ্বিতীয় দফা ভূকম্পন অনুভূত হয় ১ টা ৪০ মিনিটে। রয়টার্স জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূকম্পন অনুভূত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের ঝামের ২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে। দ্বিতীয়বার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে সাত দশমিক এক।
উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লিতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশের প্রায় সবকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। নিলফামারী, বগুড়া, নেত্রকোনা ও বরিশালের প্রতিনিধিরা ভূমিকম্প অনুভূতির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে অনেকে বের হয়ে আসেন।
রাজধানীসহ সারা দেশে দুই দফা ভূমিকম্প!
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply