বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেইসবুকে কঠোরতা অবলম্বন রাজনৈতিক বিষয়ে

Facebookপ্রযুক্তি ডেস্ক : রাজনৈতিক বিষয়ে ফেইসবুক কঠোরতা অবলম্বন করে থাকে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ফেইসবুকে পোস্ট করা রাজনৈতিক বিষয় ফিল্টার করে সাইটটির সোশাল অ্যালগারিদম।
ফেইসবুক ব্যবহারকারীরা রাজনীতি বিষয়ক যেসব লেখা বা ছবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন, সেসব বিষয় সাইটটির ‘অ্যালগরিদম’ ফিল্টার করে কি না, তা জানতে ফেইসবুকের নিজস্ব গবেষকরাই নতুন এই গবেষণাটি করেন। ফলাফলে জানা গেছে, ফেইসবুকের অ্যালগরিদম এ সংক্রান্ত কিছুসংখ্যক কনটেন্ট ফিল্টার করে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফেইসবুক অ্যালগরিদম এ রকম কিছু কনটেন্ট ফিল্টার করলেও অধিকাংশ ক্ষেত্রেই মূল বিষয়টি নির্ভর করে ওই ধরনের লিংকগুলোতে ব্যবহারকারীরা ক্লিক করছেন কি না, তার উপর।
এ প্রসঙ্গে ফেইসবুকের ডেটা বিজ্ঞানী ড. সলোমন মেসিং বলেন, ‘এ ক্ষেত্রে নিউজ ফিড অ্যালগরিদমের চেয়েও বেশি প্রাধান্য পায় ব্যবহারকারীরা কোন আর্টিকেলগুলো পছন্দ করছেন, সে বিষয়টি।’
গবেষণাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ড. মেসিং ও তার সহকর্মীরা প্রথমেই মোট এক কোটি এক লাখ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী বেছে নেন। এদের সবাই নিজ ফেইসবুক প্রোফাইলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্থানে নিজেকে হয় ‘উদারমনা’ নয় ‘রক্ষণশীল’ হিসেবে দাবি করেছেন।
পরবর্তীতে গবেষকরা ওই ব্যবহারকারীদের মধ্য থেকে একই সংবাদ ন্যূনতম ২০ জন শেয়ার করেছেন, এ রকম ২ লাখ ২৬ হাজার সংবাদ সংগ্রহ করতে সক্ষম হন।
পরবর্তীতে সংগৃহীত সংবাদগুলোকে গবেষকরা বিভিন্ন রাজনৈতিক শ্রেণিতে সাজান এবং সেসব সংবাদ শেয়ার করা ওই ফেইসবুক ব্যবহারকারীদের রাজনৈতিক দর্শন অনুসারে প্রতিটি সংবাদকে আলাদাভাবে ‘কোর’ দেন।
বিবিসি/এসটি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *