বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবর্ধনা দেবে ১৪ দল

0afa57c41887ce47355dc00226c6156f_XLস্টাফ রিপোর্টার : ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেবে ১৪ দল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ৬২ বছর পরে ভারতের সঙ্গে স্থলসীমা নির্ধারিত হয়েছে। ভারতের পার্লামেন্টে সর্বসম্মভাবে এটা পাস করেছে। এজন্য ১৪ দল সন্তোষ প্রকাশ করছি এবং ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীসহ ভারতের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানাই।
এই চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জোট নেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় ১৪ দল। একই সঙ্গে ঢাকায় বড় অনুষ্ঠান করে শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন এই জোট।
ছাত্র ইউনিয়ন কর্মীদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এ ধরণের ঘটনাকে সমর্থন করি না। ইতোমধ্যেই পুলিশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আশা করছি, এই ঘটনার দ্রুত তদন্ত করে চিহ্নিত দোষী ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণ করবে।
সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপির তত্ত্বাবধায়ক দাবির যৌক্তিকতা প্রমাণ হয়েছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন করলো না, এই নির্বাচন থেকে পালিয়ে গেলো। ওরা তো আহাম্মকের স্বর্গে বাস করে। সিটি নির্বাচন দেশবাসী গ্রহণ করেছে। আগামী ২০১৯ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় শেখ হাসিনা সরকারের অধীনে হবে।
সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারাও কথা বলেন। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই বিজয় হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু যার নেতৃত্বে এই জয় হয়েছে, বেগম জিয়া তাকে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানায়নি। তিনি (খালেদা) বাংলাদেশের জনগণকে খাটো করেছেন।
জোট নেতারা বলেন, ব্রিটেনে বাংলাদেশি বংশদ্ভূত টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী, রুপা হক নির্বাচিত হয়ে বাঙালির গৌরব বাড়িয়েছেন। সুযোগ পেলে তাদেরও সংবর্ধিত করবে।
এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিতে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *