বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনন্ত হত্যার দায় স্বীকার করল আনছারুল্লাহ বাংলাটিম- ৮

photo-1431422515ঢাকা: সিলেটে ম্ক্তুমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকা-ের দায় স্বীকার করে টুইট করেছে আনছারুল্লাহ বাংলাটিম। একাধিক টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামের এক আইডি থেকে এই হামলার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করা হয়। বার্তায় তাদের অপারেশন সফল হয়েছে বলেও উল্লেখ করা হয়। তাদের এই বার্তা হ্যাশট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ব্লগারের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *