নূর মোহাম্মদ: ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়া এ ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আগামী ১৪ জুনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ওই হামলার ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে গতকাল এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
মিছিলে পুলিশের হামলা কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply