মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বর্ষবরণের যৌন নিপীড়ন: ঘটনা জামায়াত-শিবির ঘটিয়েছে

12-05-15-Addreses_Ganotantrik League-2ঢাকা: বাংলা বর্ষবরণের দিনে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের শ্লীলতাহানির ঘটনা জামায়াত-শিবির ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন হোক এটা জামায়াত-শিবির চায় না। তারা বলেন এটা একটা বিজাতীয় সংস্কৃতি। এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ ও ভারতের স্থল সীমান্ত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সন্দেহ প্রকাশ করেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াত-শিবিরের সদস্যরা লিখেছে ‘পহেল বৈশাখ উৎসব আমরা চাই না, যে মেয়েরা পহেলা বৈশাখের উৎসবে যাবে তাদেরকে আমরা বিয়ে করবো না।’ আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, নববর্ষে নারীদের শ্লীলতাহানির বিষয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি আওতায় আনতে হবে। কারণ যারা চায় না বাংলাদেশে নববর্ষ উদযাবন হোক তারাই এ ধরনের হীনকর্ম সংগঠিত করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *