বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোশাররফ করিম, শখ ও বাঁধনের নতুন ধারাবাহিক

Mosharraf-Karim

বিনােদন ডেস্ক: মোশাররফ করিম, শখ ও বাঁধন এবার ‘এই কুলে আমি আর ওই কুলে তুমি’ নামের একটি নতুন ধারাবহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এটি রচনা ও পরিচালনা করবেন সাগর জাহান। নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, সাব্বির আহমেদসহ আরো অনেকে। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম পল্লব। যে শখের বাসার সামনে বসে মান্নাদের এই বিখ্যাত গান শুনতে থাকে সারাক্ষন। এছাড়াও থাকছে মজার সব ঘটনা।’ নাটকে বাঁধন ও শখকে দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটি নিয়ে সাগর জাহান বাংলানিউজকে বলেন, ‘২১ মে থেকে নাটকটির কাজ শুরু করার ইচ্ছে আছে। এ নাটকে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ন। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *