মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের দুই’শ কোটি টাকা বহনকারী ভ্যান দুর্ঘটনার কবলে

Untitled-1 copy

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস থেকে দুই’শ কোটি টাকা নিয়ে রাজধানীর প্রধান কার্যালয়গামী কাভার্ডভ্যান মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন এসআই এবং গাড়ি চালক আহত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বরিশালের ডিজিএম (ব্যাংকিং) একেএম গোলাম মাওলা জানান, ঢাকার মতিঝিল অফিসের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দুই’শ কোটি টাকা নিয়ে সকালে কাভার্ডভ্যানটি রওয়ানা দেয়। চল্লিশ জন স্কট নিয়ে ভাড়া করা কাভার্ডভ্যানটি বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার স্বীকার হয়। এতে এস.আই তোফাজ্জলে হোসেন ও গাড়ির চালক মো. মন্টু মিয়া আহত হন। পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে ভিন্ন কাভার্ডভ্যানে পুলিশ প্রহরায় টাকাগুলো ঢাকায় পাঠানো হয়েছে। বিমান বন্দর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, ধাক্কা দেয়া লোকাল বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। তিনি আরো জানান, দূর্ঘটনায় আহত দু’জনকেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *