বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লার সংস্কারের সময় ৪’শ বছরের মাটির কলস উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লার সংস্কারের সময় শতশত মাটির কলস বেড়িয়ে এসছে। মঙ্গলবার দুপুরে মূূল কেল্লাটির শীর্ষ স্থানের unnamed unnamed (1)মেঝের আস্তর সরাতেই উপুর করা এসব কলস দেখতে পাওয়া যায়। এ দৃশ্য দেখতে শতশত মানুষ ভীড় করে। ১ ফুট উচ্চতার এসব কলসগুলো দেখে মনে হয় একেবারেই নতুন। এ পর্যন্ত ৩’শ কলস সংরক্ষণ করা হলেও কিছু কলস ভেঙ্গে গিয়েছে এবং কিছু কলস মানুষ নিয়ে গেছে। পরে কলস রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল জানিয়েছেন কলস আর বের না করে যেভাবে আছে সেভাবেই রাখার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে পুরাকীর্তি বিশেষজ্ঞ দল আসছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত কলসগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
তাপমাত্রা নিয়ন্ত্রণে তৈরি প্রায় ৪’শ বছর আগের এ নির্মাণ শৈলী সকলকে বিস্মিত করেছে। মাটির তৈরী কলসের উপর প্রায় ফুট ভারি চুন সুড়কির আস্তর লাগানো ছিল। মুঘল স্থাপত্যশৈলীর চমৎকার নিদর্শন সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলার তৈরি ইদ্রাকপুর কেল্ল¬া সংস্কার করছে পুরাকীর্তি অধিদপ্তর। সংস্কারের সময় এই কলসগুলো বেড়িয়ে আসে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *