বুধবার ৪ নভেম্বর ২০২৬

অন্য এক সংগ্রামে তিশা

IMG_7495-bmailবিনােদন ডেস্ক: জীবন যাপনের তাগিদে বেছে নেন নানা ধরনের পেশা, নিজেকে রক্ষা করতে হাতে তোলেন অস্ত্র, আবার ভালোবাসার মানুষগুলোর ভালোথাকা নিশ্চিত করতে আগলে রাখেন পরম মমতায়- এমনই এক সংগ্রামী নারী শেফালীর চরিত্রে অভিনয় করবেন তিশা। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘শেফালী’। নাটকটি ঈদের জন্য নির্মাণ করা হবে। তিশার সঙ্গে নাটকের অন্যান্য অভিনয়শিল্পীদের চুড়ান্ত করেননি নির্মাতা। এ মাসের শেষের দিকে নাটকের শুটিং হবে ঢাকা ও তার আশে পাশের এলাকায়। নাটক প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘শহরতলীর সংগ্রামী এক নারীর গল্প নিয়েই নাটকের গল্প। ঢাকার একটু দূরে, গাবলতী কিংবা সাভার এলাকায় অনেক নারীই নানা সংগ্রাম করে জীবন যাপন করে। কিন্তু তাদের গল্পটা থাকে সবার অজানা। শেফালীর গল্পটা এমনই এক গল্প।’ বাঁচার তাগিদে বাবা মাকে নিয়ে শহরে আসে শেফালী। বাবার হঠাৎ মৃত্যু ও মায়ের অসুস্থতার জন্য ইটভাঁটায় কাজ শুরু করে সে। ম্যানেজারের প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভােনের ফাঁদে পা পড়ে যায় শেফালীর। কিন্তু বিয়ের পরে জানা যায়, লোকটি বিবাহিত ও সন্তানের বাবা। অত্যাচার মাত্রা ছাড়ালে স্বামীকে রক্তাক্ত করে পালায় শেফালী। কিন্তু সেখানেও পাচারকারীর পাল্লায় পড়ে যায় সে। এক ব্যক্তির সহায়তায় উদ্ধার করে নিজেকে, তার সঙ্গে শুরু করে নতুন এক জীবন। হঠাৎ উপস্থিত প্রাক্তন স্বামী। শুরু হয় অন্য এক অধ্যায়। এগিয়ে যায় নাটকের গল্প।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *