বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাহলে আমাদের দায়ী করা হলো কেন?

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, সালাহ উদ্দিন আহমেদের মতো এতো বড় একজন নেতা দলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন কি না সেটাও প্রশ্নের দাবি রাখে।02_Benazir+Ahmed_RAB_Director+General_070115_0009
মঙ্গলবার চট্টগ্রামে র‌্যাবের একটি অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়ে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে র‌্যাবকে দায়ী করা হয়েছিল। এর কারণে র‌্যাবের ইমেজ ক্ষুণœ হয়েছে। কিন্তু এখন তাকে খুঁজে পাওয়ায় পরিষ্কার হয়েছে র‌্যাব এর সঙ্গে জড়িত ছিল না। র‌্যাবের সুনাম ক্ষুণেœর জন্যই এমন করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে।
সালাহ উদ্দিনকে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ভারতে বৈধ পথে গেছেন, নাকি অবৈধ পথে গেছেন তা খতিয়ে দেখা হবে। যেভাবে গিয়ে থাকেন তাকে ফিরিয়ে আনা হবে।
পতেঙ্গা র‌্যাব-৭ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বলেন, যদি তিনি ভারতে অবস্থান করেন তাহলে আমাদের কেন দায়ী করা হল?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বেনজির আহমেদ বলেন, পুরনো সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি পর্যাপ্ত তথ্য উপাত্ত, প্রমাণ ছাড়া রাষ্ট্রের একটি বাহিনীর বিরুদ্ধে যখন আঙ্গুলি নির্দেশ করেন সেটি দুঃখজনক এবং হতাশাজনক।
সূত্র : মানবজমিন

আরও পড়ুন