ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতনের বিষয়ে পর্যালোচনা কমিটির প্রতিবেদন আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেওয়া হয়েছে। এতে সর্বোচ্চ মূল বেতন ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করা হয়েছে। আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন কমিটি সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেন। পরে দুপুরের দিকে মন্ত্রিসভা সংক্রান্ত ছয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী প্রতিবেদনের এ তথ্য সাংবাদিকদের জানান। অর্থমন্ত্রী জানান, পর্যালোচনা কমিটি ২০টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে। ড. ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পে-কমিশন ১৬টি গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। ওই কমিশন সর্বোচ্চ মূল বেতন ৮০ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করেছিল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবেন।
মূল বেতন সর্বোচ্চ ৭৫,০০০, সর্বনিম্ন ৮,২৫০ টাকা
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।


