বুধবার ৪ নভেম্বর ২০২৬

সবাইকে কাঁদালেন মাশরাফির মমতাময়ী মা !

8980_819077454825074_6538830977704961115_nস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা একজন। বিশ্বমানের বোলিং বলতে যেটা বুঝায় বাংলাদেশের পক্ষে সেটা যেন মাশরাফির মধ্যেই রয়েছে। সেই মাশরাফিকে নিয়ে নানা অজানা কথা টাইগারভক্তদের উদ্দেশ্যে বললেন মাশরাফির মমতাময়ী মা। ছোটবেলায় সেই মা আদর করে মাশরাফির নাম রাখেন কৌশিক। সেই কৌশিককে নিয়ে কথা বলেই সবাইকে কাঁদান মাশরাফির মা।
কৌশিক আজ যেন ফুটন্ত বালক। দেশের হয়ে লড়াই করে বারবার আহত হন। তবু থেমে যাননি। স্বপ্ন দেখে যাচ্ছেন। বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাক এটা কৌশিকের মূল ভাবনা। মাশরাফির মা বলেন, স্টেডিয়ামে একদমই খেলা দেখতে যাই না আমি। প্রথমবার গিয়েছিলাম, ও যখন অনূর্ধ্ব ১৭ খেলল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

আরেকবার গিয়েছিলাম খুলনায়, কেনিয়ার বিপক্ষে একটা ম্যাচ দেখতে। ওই দুবার ছাড়া সরাসরি কখনো ওর খেলা দেখা হয়নি আমার। আর বাসায়ও খুব একটা খেলা দেখি না। পরে তিনি জানান, আমারে ছেলেকে নিয়ে আমার মনের ভেতর অজানা এক শঙ্কা কাজ করে। প্রথমবার যখন খেলার মাঠে আহত হন মাশরাফি তথন থেকেই ওর খেলা আমি দেখতে পারি না।

খেলা দেখলেই আমার রক্তচাপ, হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যায়! একদম ঠিক থাকতে পারি না। তাই সে সময় দোয়া-দরুদ পড়তে থাকি।

আমার ধারনা আমি খেলা না দেখলে সুস্থ থাকি। তাই খেলা দেথা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার ছেলে এখনো পুরো সুস্থ নন ওর জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *