বুধবার ৪ নভেম্বর ২০২৬

হিটলিস্ট ধরেই এগুচ্ছে পুলিশ

Ananta_Bijoy_Dashসিলেট: সিলেটে মুক্তমনা ব্লগের লেখক ব্লগার অনন্ত বিজয় হত্যার মধ্য দিয়ে আবারো আলোচনা এসেছে জঙ্গিদের ৮৪ ব্লগার হত্যার পরিকল্পনার হিট লিস্ট। এই লিস্টের তিন জনসহ এ পর্যন্ত মোট আটজনকে একই স্টাইলে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এসব হত্যাকাণ্ডের ঘটনায় কোন কুলকিনারা করতে পারেনি পুলিশ। এর ফলে বেপরোয়া হয়ে উঠছে জঙ্গিরা। তবে এবার এই হিট লিস্টকে আমলে নিচ্ছে প্রশাসন। অনন্ত বিজয় হত্যার ধরন ও বিভিন্ন আলামত পর্যবেক্ষণের পর সিলেটের পুলিশ প্রশাসন বিষয়টিকে আমলে নিয়েছেন। রাজিব-অভিজিৎ-ওয়াশিকুর হত্যার ধরন একই ছিল উল্লেখ করে এসএমপির মূখপাত্র ও এডিসি রহমত উল্লাহ বলেন, অনন্ত বিজয় হত্যাকাণ্ডও একই খুনীরা করতে পারে। তাই ফারাবির প্রকাশিত হিটলিস্ট ধরেই এখন থেকে সারাদেশের পুলিশ কাজ করবে। পুলিশের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেপ্তার করতে সমর্থ হবে পুলিশ।

ধারাবাহিকভাবে রাজিব হায়দার, অভিজিৎ রায় ও ওয়াশিকুর বাবুর পর এবার একই কায়দায় মুক্তমনা লেখক অনন্ত বিজয়কে হত্যার পর আনসার বাংলা ৮ নামে আইডি থেকে টুইটার বার্তায় দায় স্বীকার করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয় আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।এতে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থক, রাজনৈতিক দলসহ মুক্তচিন্তার মানুষ। তারা বলেন দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই জঙ্গিরা মুক্তচিন্তার এসব প্রগতিশীল মানুষগুলোকে একের পর এক হত্যা করছে।
প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে আনসার উদ্দিন বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীর নেতৃত্বে দেশে মুক্তচিন্তার লেখক ৮৪ জন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টকে খুন করার হুমকি দিয়ে একটি হিটলিস্ট প্রচার করা হয়। এসব লিস্টে ব্লগার রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ওঅনন্ত বিজয়ের নাম ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *