মাসুদ আলম : খুব সহসাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 
বুধবার (১৩ মে) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, খুব সহসাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় (রেশনালাইজড) করা হচ্ছে না। তবে যে ভর্তুকি দেওয়া হয়েছিল তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। ‘আন্তর্জাতিক বাজারের বর্তমান মূল্য (রেট) এভাবে স্ট্যাবল থাকলে দেশে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে আলোচনা হবে,’ বলেন তিনি। দেশে জ্বালানি খাতে নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী এএমএ মুহিত। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৯জন সচিব উপস্থিত ছিলেন।
কমছে না জ্বালানি তেলের দাম
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply