মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

শাহরুখ খানকে অর্থ পাচারের অভিযোগে জেরা করার জন্য সমন

image_206161.kkr_shahrukh-khan-1-655x360ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন পাঠিয়েছে। শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বেচার একটি পুরনো মামলার জেরেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ওই সংস্থার সূত্রে জানা গেছে। শাহরুখ খানের কার্যালয় অবশ্য দাবি করেছে তারা এখনও ইডি’র নোটিশ পাননি, তবে কলকাতা নাইট রাইডার্সকে সমন পাঠানো হলে দলের পক্ষ থেকেই বিষয়টির জবাব দেওয়া হবে। বিবিসি বাংলার এক রিপোর্টে এ সংবাদ প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর, আর তাদের সাফল্য এসেছে ক্রিকেট আর বাণিজ্য দু’দিকেই। আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন এই দলটির মালিক শাহরুখ খান টিমের থিম সংয়েই শপথ করেছেন সব বাধার সঙ্গে লড়বেন আর বাস্তবেও দেখা যাচ্ছে এই দল নিয়ে পদে পদেই তাকে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। আজ বুধবার যে অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এই বলিউড অভিনেতাকে সমন পাঠিয়েছে সেই মামলাটি অবশ্য বেশ পুরনো। ২০১০-১১ সাল থেকেই ইডি বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সেখানে অভিযোগ ছিল, কলকাতা নাইট রাইডার্সের শেয়ার মরিশাসের একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে আসল দামের চেয়ে অনেক কমে এবং এর মাধ্যমে অন্তত ১০০ কোটি রুপির সমান মূল্যের বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে এবং দেশের আইন ভাঙা হয়েছে। কোটি কোটি ডলারের আইপিএল লীগে ক্রিকেটার কেনাবেচার নামে মরিশাস-সহ বিভিন্ন ট্যাক্স হাভেন থেকে ভারতে অবৈধভাবে অর্থ পাচার হচ্ছে- এই অভিযোগেও বছর চারেক আগে মুম্বাইতে শাহরুখ খানকে জেরা করা হয়েছিল। শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও সমন পেয়েছেন কেকেআর-এর সহ মালিক হিসাবে আয়কর দপ্তরের অফিসাররা তল্লাসি চালিয়েছিলেন কেকেআর দপ্তরেও। তবে এবার শুধু শাহরুখ নন, নোটিশ পাঠানো হয়েছে কলকাতা নাইট রাউডার্সের সহ-মালিক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, চিত্রতারকা জুহি চাওলা ও তার স্বামী জয় মেহটাকেও। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার বাণিজ্য-বিষয়ক সম্পাদক শুভময় ভট্টাচার্য বিবিসিকে বলছিলেন, কেকেআর য়োরের প্রকৃত দর কত ছিল সেটা প্রমাণ করা আসলে বেশ কঠিন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *