বুধবার ৪ নভেম্বর ২০২৬

”প্রেমী ও প্রেমী”

mousumi mousumi (1)আবু-সুফিয়ান: জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির নাম ”প্রেমী ও প্রেমী।” এ প্রসঙ্গে মৌসুমী জানিয়েছেন, ”ছবিটিতে আমার চরিত্রটি ছোট হলেও গুরুত্বপূর্ণ, আর এ কারণেই কাজটি করতে রাজি হয়েছি। আশা করছি একটি ভালো ছবি হবে। আর একজন অভিনেত্রী হিসেবে একটি ভালো ছবির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতেও ছবিটিতে কাজ করছি।” জানা গেছে, এই ছবির গল্পের শুরুটা মৌসুমীকে দিয়ে হবে। আগামী ১২ জুন থেকে স্কটল্যান্ডে টানা এক মাসেরও বেশি সময় নিয়ে ছবিটির শুটিং হবে।

আরও পড়ুন