বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির ভবিষ্যত প্রধান নেত্রী হতে যাচ্ছেন জাইমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরবর্তী কর্ণধার হিসেবে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে বিবেচনা করছে দলটির ভেতরের সংশ্লিষ্টরা। খালেদা জিয়ার পর তার একমাত্র জীবিত পুত্র তারেক রহমান দলের পুরো দায়িত্ব পাওয়ার আগেই তার কন্যা জাইমা রহমানকে এই দায়িত্ব দেওয়ার জন্য বিএনপিতে প্রভাবশালী কিছু মানুষ আলোচনা করছেন। যদিও এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের পর্যায়ে আসেনি। দলীয় একাধিক সূত্র এ তথ্য জানায়।

Zayma-Rahmanবিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাতনী জাইমা রহমান বর্তমানে বাবা-মায়ের সাথে বসবাস করছেন লন্ডনে। লেখাপড়া করছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন বলে সূত্রের খবর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তার কাছে খুবই প্রিয় বিষয় হয়ে উঠেছে। এছাড়া জাইমা রহমানের পিতা তৃণমূল বিএনপির প্রাণ পুরুষ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও জনপ্রিয়তা কন্যা জাইমা রহমানকে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রানিত করছে। সেই সঙ্গে মা ডা. জোবায়দা রহমানের রাজনীতি সচেতন ব্যক্তিত্ব জাইমা রহমানকে করে তুলেছে দূরদৃষ্টিসম্পূর্ণ।

জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদচারনা শুরু হয়েছিল বাংলাদেশে অবস্থানকালে দাদী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সানিদ্ধ্যে থাকা অবস্থায়। কিশোর বয়সে তখন থেকেই জাইমা রহমান দেখেছেন রাজনীতির উত্থান-পতন! বৈশ্বিক ও দেশীয় রাজনীতির ইতিহাস পাঠ ও পর্যালোচনার মাধ্যমে আত্মস্থ করেছেন রাজনীতির বহুমাত্রিকতা! সেই সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকট গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন জিয়া পরিবারের এই তরুণ উত্তরসূরি।

বিভিন্ন সময় লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাওয়া প্রবাসী নেতা ও বাংলাদেশি রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন অঙ্গনে জাইমা রহমানের রাজনৈতিক উপলব্ধি ও তার রাজনৈতিক চিন্তার দূরদর্শিতার ব্যাপারে প্রশংসা করেছেন। সেই সঙ্গে অনেকেই অভিমত ব্যাক্ত করেছেন যে, জাইমা রহমান বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হলে তিনি দেশীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। তবে তারেক রহমান নিজে এখনও তার বড় কন্যাকে রাজনীতির ময়দানে নামাতে আগ্রহী নন।

নিউজওয়ার্ল্ডবিডি.কম/

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *