ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা। দুর্নীতির মামলায় জয়ললিতার দণ্ডাদেশ বাতিল করেছেন উচ্চতর একটি আদালত। ফলে নয় মাস বিরতির পর আবার মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিক। এটি তার পঞ্চম বার মুখ্যমন্ত্রীল শপথ। বেআইনি সম্পত্তির মামলায় জয়ললিতার দোষী সাব্যস্ত হওয়ার পরে যারা আত্মহত্যা করার কথা ভাবছিলেন, তাদের আনন্দ এখন বাঁধনহারা। জয়ললিতাকে তামিলনাড়ুরা মানুষ আম্মা বলে ডাকে।
আট মাস আগে কেঁদেছিলেন। আজ আনন্দে উদ্বেল তাঁরা। ‘আগুনে পোড়া খাঁটি সোনা’ হয়ে তাঁদের নেত্রী ফিরছেন তামিলনাড়ুর কর্ণধারের আসনে। রাজ্য জুড়ে তাই আজ থেকেই উৎসবে মেতেছেন এডিএমকে সমর্থকেরা।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়েতে হয়েছিল এডিএমকে নেত্রী জয়ললিতাকে। চোখের জলে ভেসে তাঁর দায়িত্ব কাঁধে নিয়েছিলেন ভক্ত পনিরসেলভম। মামলা থেকে মুক্তি পাওয়ার পরে নেত্রীর আসনে ফেরা ছিল কেবল সময়ের অপেক্ষা। শনিবার বেলা এগারোটায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রেক্ষাগৃহে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নেত্রী।
এর আগে শুক্রবার জয়ললিতাকে এডিএমকে পরিষদীয় দলের নেত্রী নির্বাচনের কাজ সেরে ফেলেন বিধায়কেরা। ‘আম্মা’কে ফের দলনেত্রী করার প্রস্তাবটি তোলেন পনিরসেলভমই। বলেন, ‘‘আমাদের নেত্রী আগুনে পোড়া খাঁটি সোনা। তিনি সব সময়েই আমাদের সাধারণ সম্পাদক।’’ দলের সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয় উল্লাস।
পরিষদীয় দলের বৈঠকের কিছু পরেই পরেই রাজ্যপাল কে রোসাইয়ার সঙ্গে দেখা করে নিজের মন্ত্রিসভার পদত্যাগের কথা জানিয়ে আসেন পনিরসেলভম। নিয়ম মেনে উপযুক্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন রাজ্যপাল। তত ক্ষণে চেন্নাইয়ে আসতে শুরু করেছেন হাজার হাজার এডিএমকে সমর্থক। আট মাস পরে নেত্রীকে দেখতে পাওয়ার আশা আছে জেনে জয়ললিতার পোয়েজ গার্ডেন রোডের বাড়ির কাছে ভিড় বাড়তে থাকে।
জয়ললিতার নেতৃত্বে ২৮ জনের মন্ত্রিসভা শপথ নেন শনিবার। ‘আম্মা’র শপথের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের চিপক ক্যাম্পাস।



Leave a Reply