বুধবার ৪ নভেম্বর ২০২৬

ষষ্ঠবারের মতো আইপিএলের ফাইনালে চেন্নাই

আইপিএলের আট আসরে ষষ্ঠবারের মতো ফাইনালে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

IPL-Chennaiশুক্রবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নামে ব্যাঙ্গালোর। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। ভালো করতে পারেননি দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (১২) ও এবি ডি ভিলিয়ার্স (১)। দিনেশ কার্তিক (২৮) ও তরুণ সরফরাজ খান (৩১) চেষ্টা করলেও ৮ উইকেটে ১৩৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ব্যাঙ্গালোর।

২৮ রানে তিন উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার আশিষ নেহরা। একটি উইকেট পেলেও চার ওভারে মাত্র ১৩ রান দেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে এক বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ডোয়াইন স্মিথ (১৭) ও ফাফ দু প্লেসি (২১) অল্প রান করে আউট হয়ে গেলেও চেন্নাইকে জয়ের পথে রাখেন মাইক হাসি।

জুজভেন্দ্র চাহাল তিন বলের মধ্যে দু প্লেসি ও সুরেশ রায়নাকে ফিরিয়ে দিলে হাসির সঙ্গে জুটি বাধেন ধোনি। তাদের ৪৭ রানের জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় চেন্নাই। অর্ধশতক করে হাসির (৪৬ বলে ৫৬) বিদায়ে উজ্জ্বীবিত হয়ে উঠে ব্যাঙ্গালোর। তবে তাদের হতাশ করে পবন নেগিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক ধোনি।

মিচেল স্ট্যার্কের করা ১৯তম ওভারে পরপর দুই বলে ফিরে যান নেগি ও ডোয়াইন ব্র্যাভো।

শেষ ওভারে দুই দলের রান সমতা থাকা অবস্থায় ফিরে যান ধোনিও (২৬)। তার বিদায়ের পর দুই বলে এক রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। নয় নম্বর ব্যাটসম্যান অশ্বিন এক রান নিয়ে দলকে জয় এনে দেন।

রোববার কলকাতায় আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই।

নিউজওয়ার্ল্ডবিডি.কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *