বুধবার ৪ নভেম্বর ২০২৬

আফ্রিকায় শান্তিরক্ষীর মৃত্যুতে শেখ হাসিনার শোক

মালির রাজধানী বামকোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শ্রী নীলকন্ঠ হাজং’-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

imagesffffমঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই হত্যার তীব্র নিন্দা এবং সন্ত্রাসী ও জঙ্গী কর্মকাণ্ড প্রতিরোধে জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সবসময়ই সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর এই বর্বরোচিত হামলা বিশ্বের শান্তিকামী মানুষের উপর হামলারই নামান্তর। এটা কাপুরুষোচিত ও নির্মম হত্যাকাণ্ড।

শোকবার্তায় তিনি নীলকন্ঠ হাজং-এর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই ঘটনায় আহত সৈনিক সিরাজুর ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন