বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদির নিরাপত্তা দল ঢাকা আসছে ১ জুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ছক তৈরি করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনী সার্বিক বিষয় তদারকি করলেও নরেন্দ্র মোদির একেবারে নিজস্ব নিরাপত্তায় থাকবে ভারতের ব্ল্যাক ক্যাট কমান্ডো ও স্পেশাল প্রটেকশন গ্র“প (এসপিজি)। মোদির নিরাপত্তা দিতে ১ জুন ঢাকায় আসছে ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং এসপিজির অগ্রবর্তী দল।

এদিকে অগ্রবর্তী দলের সঙ্গে ঢাকায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব বাবুর্চি। নিরামিষভোজী  মোদির জন্য নির্ধারিত বাবুর্চিরাই রান্না করবেন। তবে তার সফর সঙ্গীদের জন্য হোটেল সোনারগাঁওয়ে রান্না হবে।

security_img1ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগামী ৩ জুন থেকে শুরু হবে মূল নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, ৩ জুন থেকে ধাপে ধাপে সোনারগাঁও হোটেলের নিরাপত্তার দায়িত্ব নেবে এসপিজি এবং ব্ল্যাক ক্যাট কমান্ডোর শতাধিক সদস্য। ওই সময় থেকে ৭ জুন পর্যন্ত আর কোনো অতিথি গ্রহণ করবে না হোটেল  সোনারগাঁও কর্তৃপক্ষ। একই সঙ্গে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও গুলশানের ইন্ডিয়া হাউজ-এ অবস্থান নেবে ভারতের ওই দুই সংস্থার সদস্যরা। নরেন্দ্র মোদির গাড়ি বহরে থাকবেন ভারতের এসপিজি, ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সদস্যরা।

এর আগে গত সপ্তাহে ব্ল্যাক ক্যাট কমান্ডোর আরেকটি টিম ঢাকায় এসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য  বৈঠকস্থল এবং অবস্থানের এলাকাগুলো পরিদর্শন করেছেন।

ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল নিরাপত্তার দায়িত্বে থাকবে সে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা স্পেশাল প্রটেকশন গ্র“প (এসপিজি) ও কমান্ডো ফোর্স ব্লাক ক্যাটের সদস্যরা। এর বাইরে বাংলাদেশের  এসএসএফ ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্যরা ঘিরে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তিনটি স্থান ঠিক করে রাখা হয়েছে। এর মধ্যে হোটেল সোনারগাঁও ছাড়া প্রস্তুত রাখা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এর বাইরে ভারতীয় হাইকমিশনারের বাসভবন ইন্ডিয়া হাউজ প্রস্তুত থাকছে প্রধানমন্ত্রী মোদির জন্য। তবে ঢাকায় অবস্থানকালে তিনি  কোথায় উঠবেন তা ঠিক করবেন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত ব্ল্যাক ক্যাট কমান্ডোরা। যা নির্ধারণ হবে ঢাকার আসার কিছু সময় আগে।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *