বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক থেকে প্রবাসীর ১৪ লাখ টাকা উধাও

Islami Bank2ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট থেকে স্বপন নামে এক মালয়েশিয়া প্রবাসীর ১৪ লাখ টাকা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চেক দিয়ে টানা না তুললেও অ্যাকাউন্ট থেকে কিভাবে এই টাকা হাওয়া হয়ে গেল তা নিয়ে ওই প্রবাসীর পরিবার বিস্ময় প্রকাশ করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মোগরাপাড়া চৌরাস্তা শাখায় এ ঘটনার কথা বুধবার প্রকাশ হয়।

সোনারগাঁও শাখার ম্যানেজার কাজী জসিম উদ্দিন জানান, গ্রাহক স্বপন মালয়েশিয়া থেকে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টটি করেন। তিনি মালয়েশিয়া থেকেই ওই অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতেন। কয়েকদিন আগে তিনি তার এক আত্মীয়কে টাকা তোলার জন্য পাঠালে জানতে পারেন অ্যাকাউন্টে টাকা নেই।

এরপর ব্যাংক কর্তৃপক্ষ অনলাইন হিসাব পর্যালোচনা করে জানতে পারে মুন্সিগঞ্জ ও যশোর থেকে দুইজন গ্রাহক এই টাকা উত্তোলন করে নিয়েছে। ওই টাকা উদ্ধারে চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনা না করার জন্যও পরামর্শ দেন ব্যাংকের কর্মকর্তারা।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *