বুধবার ৪ নভেম্বর ২০২৬

হারানো সাব্বির রোহিঙ্গা নৌকায়: ফিরে পাওয়ার আশায় পরিবার

Indonesiaচলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !! — traveling to Saint Martin.( এপ্রিল ১২ , ৫:১৭) -সাব্বির হাসান

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান স্বাগত’র স্ট্যাটাস টা মনে পড়ে?

১৩ মাস আগে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাব্বির হাসানকে খুঁজে পাওয়ার দাবি করেছে তার পরিবার। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উদ্ধার বাংলাদেশিদের মধ্যে তাদের সন্তানও রয়েছে বলে মনে করছেন তারা। উদ্ধার হওয়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ওই পরিবার।

সাব্বিরের মা ছেলে ফিরে পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করে বলেন, আমি আল্লাহর কাছে আঁচল পেতে সব সময় দোয়া করেছি, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার বিশ্বাস আল্লাহ যে ছেলেকে আমাকে দিয়েছেন তাকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। ছেলেকে ফিরে পেলে, তাকে নিয়ে ওমরাহ হজ্জ্ব করার কথাও জানান তিনি।

১৩ মাস আগে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যায় সাব্বির। তখন থেকে তিনি আশায় বুক বেধেছেন। সময় গড়িয়েছে অনেক। ছেলের খোঁজে কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসনে যোগাযোগ কিছুতেই কোনো ফল হয়নি।

হঠাৎ এক সকালে পত্রিকা দেখে চমকে ওঠেন তারা। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সমূদ্র উপকূলে উদ্ধার হওয়া যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ছবি ছাপা হয়েছে তাদের মধ্যে সাব্বির।

নির্যাতন-নিপীড়ন-অবহেলায় চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেলেও মায়ের চোখ এড়িয়ে যেতে পারে না ছেলের মুখ।

এ প্রসঙ্গে সাব্বিরের মা বলেন, মায়ের চোখ কখনও ভুল করতে পারে না। আমি একবার দেখেই চিনতে পেরেছি এটাই আমার হারিয়ে যাওয়া ছেলে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছেন তারা। কিন্তু তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি এখনও।

সাব্বিরকে ফিরিয়ে আনার দ্বায়িত্ব এখন সরকারের উল্লেখ করে সাব্বিরের বাবা বলেন, আল্লাহ যখন ১৩ মাস পরে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। তখন কেউ আমাদের থেকে তাকে দূরে রাখতে পারবে না। এখন দ্বায়িত্ব সরকারের আমার ছেলের মতো যারা উদ্ধার হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।

সাব্বিরের বাবা-মার ধারণা, সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয়েছে তাদের সন্তানকে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা সাব্বিরের শখ ছিলো ফটোগ্রাফি। সাব্বিরসহ ৬ বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ২০১৪’র ১৪ এপ্রিল। পরে সমুদ্র থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি সাব্বির ও তার বন্ধু উদয়ের।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *