বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিফা সভাপতির পদ আঁকড়েই থাকবেন ব্লাটার: শুক্রবার নির্বাচন

fifa-president_139968ফ্রান্সের ফুটবল কিংবদন্তী মিশেল প্লাতিনির অনুরোধ নাকচ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির পদ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেপ ব্লাটার। শুক্রবার ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো লড়বেন সেপ ব্লাটার। এ নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসেইন।

দুর্নীতির অভিযোগ উঠায় বৃহস্পতিবার ফিফার প্রধান কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সেপ ব্লাটার। তারপর প্লাতিনির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন ৭৯ বছর বয়সী এই ফিফা প্রধান। এসময় ব্লাটারকে ফিফার সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন উয়েফা প্রধান প্লাতিনি।

বুধবার জুরিখে ফিফার সাত পদস্থ কর্মকর্তা গ্রেফতারের ঘটনায় আসন্ন নির্বাচন পেছাতে চাইছেন কয়েকজন প্রভাবশালী ফুটবল ব্যক্তিত্ব। তবে ইংলিশ ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন নির্ধারত সময়েই নির্বাচন চাইছে। এ ৩টি প্রতিষ্ঠানের কর্তারা মনে করছেন, এ নির্বাচনে প্রিন্স আলির জয়ী হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। রাশিয়ার মতো কয়েকটি সদস্য ফেডারেশন ব্লাটারকে সমর্থন দেবে বলে জানায়। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন ও আফ্রিকার ফুটবল সংস্থাও (সিএএফ) ব্লাটারকে সমর্থন দেবে বলে জানায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। তাদের অনুরোধে স্থানীয় সময় বুধবার ভোরে জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে ফিফার সাত কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে সুইস পুলিশ।

এদিকে, এ গ্রেফতার ঘটনার কয়েক ঘণ্টা পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে সুইস কর্তৃপক্ষ।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *