পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকে এবার উল্লেখযোগ্য হারে বাড়ল ছাত্রছাত্রীদের পাসের হার। এবছর পাসের হার ৮২.৩৮ শতাংশ। গতবছর তা ছিল ৭৮.৪২ শতাংশ। পাসের হারে সামান্য হলেও, মেয়েদের চেয়ে এগিয়ে ছেলেরা। এবছর ছাত্রদের পাসের হার ৮২.৬৯ শতাংশ। ছাত্রীদের ৮১.৮০ শতাংশ। আটান্ন দিনের মাথায় এবার ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও রেজাল্ট এবছর অসম্পূর্ণ নেই। সাফল্যের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর জেলা। এরপর যথাক্রমে রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া। সাফল্যের নিরিখে পঞ্চম স্থানে কলকাতা। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হারে অবশ্য এক নম্বরে কলকাতা। এবছর সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পাসের হার, ৭৮.০৪ শতাংশ। গত বছরের তুলনায় এই হার অনেকটাই বেড়েছে। SC-ST ছাত্রছাত্রীদের পাসের হার ৭৭.২৯ শতাংশ।
২০১৫ মোট পরীক্ষার্থীর সংখ্যা- ৬,৬৯, ৬০৫। পাস করেছে ৫,৪৫,৮৪৪ জন। পাশের হার ৮২.৩৮%। গতবছর মোট পাসের হার ছিল ৭৮.৪২ শতাংশ।
** ছেলেদের পাসের হার ৮২.৯৬%
** মেয়েদের পাসের হার ৮১.৮০ %
Minority দের পাসের হার ৭৮.০৪%। গত বছর পাসের হার ছিল ৬৯.৮৭ শতাংশ। তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের পাসের হার ৭৭.২৯ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৬৮.৪৭ শতাংশ।
শুক্রবার সাড়ে ১০ টা থেকে রাজ্যের ৫৮ টি Distribution কেন্দ্র থেকে মার্কশিট ও প্রশংসাপত্র বিদ্যালয়ের অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবারই প্রত্যেক পরীক্ষার্থী তাদের মার্কশিট ও প্রশংসাপত্র পেয়ে যায়।
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে এমন ছাত্র-ছাত্রীর মোট সংখ্যা ২,৩৫,২৬০ জন।
গোটা পশ্চিবঙ্গে মেধা তালিকায় প্রথম দশটি স্থানে রয়েছেন:
| স্থান | নাম | বিদ্যালয় | নম্বর | শতাংশ |
| ১ | বিল্বশিব বসুমল্লিক | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৯৬ | ৯৯.২% |
| ২ | শেখ মণিরুল মণ্ডল | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৯১ | ৯৮.২% |
| ৩ | মৃন্ময় রায় | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৯ | ৯৭.৮% |
| ৪ | প্রবিত্র প্রামাণিক | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৭ | ৯৭.৪% |
| ৪ | আকাশ দাশগুপ্ত | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৭ | ৯৭.৪% |
| ৪ | আমিনুল এহেসন | বংশিহারি হাইস্কুল দঃ দিনাজপুর | ৪৮৭ | ৯৭.৪% |
| ৫ | অভীক হালদার | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৬ | ৯৭.২% |
| ৫ | রক্তিম মিত্র | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৬ | ৯৭.২% |
| ৬ | অরিন্দম সাউ | নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন | ৪৮৫ | ৯৭% |
| ৬ | অনিশ কুমার বসু | উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ | ৪৮৫ | ৯৭% |
| ৬ | সঞ্জয় কৃষ্ণ সাহা | শিলিগুড়ি বয়েস হাইস্কুল | ৪৮৫ | ৯৭% |
| ৬ | দীপায়ন বিশ্বাস | পাচগাছি মনোহর বহল বিবেকানন্দ বিদ্যায়াতন | ৪৮৫ | ৯৭% |
| ৬ | সৌমেন্দু মণ্ডল | রামপুরহাট জিতেন্দ্রলাল হাইস্কুল | ৪৮৫ | ৯৭% |
| ৭ | দীপায়ন ভট্টাচার্য | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮৪ | ৯৬.৮% |
| ৮ | দেবজ্যোতি চক্রবর্তী | রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা | ৪৮৩ | ৯৬.৬% |
| ৮ | রিখিয়া ভুক্তা | আরামবাগ গার্লস হাই স্কুল | ৪৮৩ | ৯৬.৬% |
| ৮ | অনীক দাস | বজবজ পিকে হাইস্কুল | ৪৮৩ | ৯৬.৬% |
| ৯ | প্রণিত দত্ত | বি টি গভর্নমেন্ট হাই স্কুল | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | ইন্দ্রাশিস গুন | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | মাহির আখতার | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | অর্ণব সিংহ | রায়গঞ্জ করোনেশন হাইস্কুল | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | দিগন্ত সরকার | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | উত্তীয় মাঝি | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | ত্রিদীপ প্রতিহার | সিঙ্গুর মহামায়া হাইস্কুল | ৪৮২ | ৯৬.৪% |
| ৯ | পরাগ দাস | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮২ | ৯৬.৪% |
| ১০ | নীলাশা ঘোষ | যাদবপুর বিদ্যাপীঠ | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | ঋকজ্যোতি হাতি | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | সোমতীর্থ রায় | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | অনীক মিত্র | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | জয়জিৎ পাল | বর্ধমান টাউন স্কুল | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | তুহিন বন্দ্যোপাধ্যায় | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | সুভদ্রা চক্রবর্তী | চুঁচুড়া বালিকা বাণী মন্দির | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | পার্থসারথি ঘোষ | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | অর্কপ্রভ মহাপাত্র | কেদুয়া ডিহি হাইস্কুল, বাঁকুড়া | ৪৮১ | ৯৬.২% |
| ১০ | শঙ্খদীপ ঘোষ | মেমারি ভি এম ইন্সটিটিউট, ইউনিট-২, বর্ধমান | ৪৮১ | ৯৬.২% |



Leave a Reply