বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.০২

Madrasaএবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.০২ শতাংশ। বোর্ডে দুই লাখ ৫৪ হাজার ৬২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৩৩৮ জন।

উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানর ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *